ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে বনের ভেতর থেকে তোফাজ্জল উদ্ধার, মাদক ব্যবসার অভিযোগ ও অপহরণের পাল্টা দাবি ঘিরে চাঞ্চল্য

পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত

মাগুরার শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

হরিরামপুরে বলড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা'র প্রচারণা - লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা ।

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

কচুয়া ধান বাজারে প্রায় তিন বছর ধরে বন্ধ বাথরুম-প্রস্রাবখানা, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও ক্রেতারা,

দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং বিআরডিবির সাবেক চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি, সমবায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মূলনীতি ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপক সুযোগ রয়েছে। তাই সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং বিআরডিবির সাবেক চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি, সমবায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মূলনীতি ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপক সুযোগ রয়েছে। তাই সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ