ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

 ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন-উর-রশিদের সঞ্চাচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারি প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, উপজেলা বিআরডিবির সভাপতি জাহাঙ্গীর কবীর মিন্টু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামীম আখতার মুকুল এবং সুরক্ষিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

আলোচনা সভা শেষে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সর্বাধিক অডিট ফি ও সিডিএফ (সরকারি রাজস্ব) প্রদানকারী সঞ্চয় ও ঋণদান সমিতি ক্যাটাগরিতে পথ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, কেন্দ্রীয় সমিতি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এবং কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এ সম্মাননা অর্জন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ