জামালপুরের সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মহাদান ইউনিয়নের খানবাড়ি এলাকায়। সম্প্রতি ওই এলাকায় সবুজ কাজী, মোজাম্মেল হক খান, সামাদ, চায়না ও মজিদ খানের গোয়ালঘর থেকে মোট ১২টি গরু চুরির অভিযোগ রয়েছে। সর্বশেষ সোলায়মান হোসেন খানের গোয়ালঘর থেকে আরও চারটি গরু চুরি হয়েছে। সব মিলিয়ে এলাকায় ১৬টি গরু চুরির ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষক ও গৃহস্থরা।
সর্বশেষ গত শনিবার (৭ নভেম্বর) রাত ৭টা থেকে রোববার (৮ নভেম্বর) সকাল ৬টার মধ্যে উপজেলার মহাদান ইউনিয়নের খানবাড়ি গ্রামে সোলায়মান হোসেন খানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। তাঁর স্ত্রী মোছা. নিগার সুলতানা (৪৫) এ ঘটনায় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সংসারের কাজের পাশাপাশি গবাদিপশু পালন করে স্বামীকে সহযোগিতা করেন নিগার সুলতানা। বাড়ির বাইরে টিনশেডের গোয়ালঘরে চারটি গরু পালন করতেন তাঁরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে দরজা বন্ধ করে ঘরে চলে যান তিনি। রাত আনুমানিক ১টার দিকে গোয়ালঘর দেখতে গিয়ে গরুগুলো যথাস্থানে দেখতে পান। তবে রোববার ভোরে ফজরের নামাজের পর সকাল ৬টার দিকে গোয়ালঘরে গিয়ে দেখেন, দরজার কড়া ভাঙা এবং ভেতরে থাকা চারটি গরু নেই।
পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি তাঁরা। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি গাভীর আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা, একটি ষাঁড়ের ১ লাখ ২০ হাজার টাকা এবং একটি বকনা গরুর ৮০ হাজার টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৪ লাখ ১০ হাজার টাকা।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে একই এলাকায় সবুজ কাজীর একটি, মোজাম্মেল হক খানের একটি, সামাদের চারটি, চায়নার একটি এবং মজিদ খানের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ সোলায়মান হোসেন খানের চারটি গরু চুরির ঘটনাসহ এসব ঘটনায় মোট ১৬টি গরু চুরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
একের পর এক এমন চুরির ঘটনায় রাতের বেলায় গোয়ালঘরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা না গেলে ভবিষ্যতে আর ও গরু চুরির ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী পরিবার চুরি হওয়া গরুগুলো উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
চুরির ঘটনায় ভুক্তভোগী নিগার সুলতানা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে থানার সেকেন্ড দারোগা এস আই বিকাশ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন