ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ের জগনাদী গ্রামে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী কালীপূজা, সম্প্রীতির বন্ধনে একাকার হিন্দু-মুসলিম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জগনাদি  গ্রামের পাট্টালপাড়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা।

প্রতিবছরের মতো এবারও গ্রামের শেষ প্রান্তে বসবাসরত প্রায় ১৫ থেকে ২০টি হিন্দু পরিবার সম্মিলিতভাবে এ পূজার আয়োজন করেছে। পূজাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। পাশাপাশি বসেছে জমজমাট মেলা। মেলায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো।

পূজা আয়োজক ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এখানে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। প্রতিবছর নির্বিঘ্নে কালীপূজা উদযাপিত হয়ে আসছে। পূজা আয়োজন করতে গিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি তাঁদের।

আয়োজকরা আরও জানান, ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের সহযোগিতা ও আন্তরিক উপস্থিতি তাঁদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভালোবাসার মধ্য দিয়েই তাঁরা দীর্ঘদিন ধরে সম্প্রীতির এই পরিবেশ বজায় রেখেছেন।

এ পূজার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন রাজিব চন্দ্র দে, বিদ্যুৎ চন্দ্র দে, ২৫ চন্দ্র দে-সহ স্থানীয় হিন্দু মহল্লার বাসিন্দারা।

স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জানান, ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়ে তাঁদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠেছে, তা ভবিষ্যতেও অটুট রাখতে চান তাঁরা।

সব মিলিয়ে জগনাদী  গ্রামের পাট্টালপাড়ার শ্রী শ্রী কালীপূজা শুধু একটি ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ নেই; বরং এটি স্থানীয় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার এক সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ের জগনাদী গ্রামে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী কালীপূজা, সম্প্রীতির বন্ধনে একাকার হিন্দু-মুসলিম

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জগনাদি  গ্রামের পাট্টালপাড়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা।

প্রতিবছরের মতো এবারও গ্রামের শেষ প্রান্তে বসবাসরত প্রায় ১৫ থেকে ২০টি হিন্দু পরিবার সম্মিলিতভাবে এ পূজার আয়োজন করেছে। পূজাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। পাশাপাশি বসেছে জমজমাট মেলা। মেলায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো।

পূজা আয়োজক ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এখানে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। প্রতিবছর নির্বিঘ্নে কালীপূজা উদযাপিত হয়ে আসছে। পূজা আয়োজন করতে গিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি তাঁদের।

আয়োজকরা আরও জানান, ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের সহযোগিতা ও আন্তরিক উপস্থিতি তাঁদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভালোবাসার মধ্য দিয়েই তাঁরা দীর্ঘদিন ধরে সম্প্রীতির এই পরিবেশ বজায় রেখেছেন।

এ পূজার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন রাজিব চন্দ্র দে, বিদ্যুৎ চন্দ্র দে, ২৫ চন্দ্র দে-সহ স্থানীয় হিন্দু মহল্লার বাসিন্দারা।

স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জানান, ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়ে তাঁদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠেছে, তা ভবিষ্যতেও অটুট রাখতে চান তাঁরা।

সব মিলিয়ে জগনাদী  গ্রামের পাট্টালপাড়ার শ্রী শ্রী কালীপূজা শুধু একটি ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ নেই; বরং এটি স্থানীয় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার এক সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ