পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সাত সদস্যের এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ রিয়াইনুল ইসলাম রিমু।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাঁশী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দিয়েছেন।
এদিকে, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন