ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

তারাকান্দায় ধান চাষে হিসাব মিলছে না কৃষকের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কৃষকেরা ধান চাষে হিসাব মিলছে না। বিঘায় বিঘা জমিতে বিভিন্ন জাতের আমন ধানের আবাদ করেছেন কৃষকেরা। ধান ঘরে তুলতে এখনও কয়েকদিন বাকি। কিন্তু ফসলের মাঠে দাঁড়িয়ে লাভের হিসাব মেলাতে পারছেন কৃষকেরা।

পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে কয়েক দফা কীটনাশক প্রয়োগে খরচ হয়েছে বিঘা প্রতি তিন হাজার টাকা। সেচে ব্যয় হয়েছে আরও বিঘা প্রতি পাঁচ হাজার টাকা করে। ধান কাটা ও মাড়াইয়ে খরচ হবে প্রায় চার  হাজার টাকা করে। এর বাইরে রয়েছে সার, বীজ ও অন্যান্য উপকরণের ব্যয়। এই অনুযায়ী, জমি চাষ থেকে শুরু করে ধান কাটা-মাড়াই পর্যন্ত প্রতি বিঘায় খরচ হচ্ছে প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা। অথচ প্রতি বিঘায় ফলন হতে পারে ২৩-২৩ মণ। উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এর মধ্যে সরকার আমন মৌসুমে প্রতিকেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে ৩৫ টাকা। যা গত বোরো মৌসুমের সংগ্রহ মূল্যের চেয়ে এক টাকা কম।

ক্ষোভ প্রকাশ করে কৃষকরা বলেন, 'চার মাস ধরে জমিতে পরিশ্রম করে ধান ফলাচ্ছি। পোকামাকড়ের আক্রমণে খরচ বেড়েছে, ফলনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখন সরকার যদি কম দামে ধান কেনে,তবে উঠবে না,এভাবে তাদের উৎপাদন খরচই।

কৃষকেরা জানান এভাবে চলতে থাকলে কৃষকরা বাঁচবে কীভাবে আগামীতে ধানের আবাদই বন্ধ করে দিতে হবে।

তারাকান্দার বিভিন্ন উপজেলার আমন চাষিদের মুখে এখন একই হতাশার কথা। একদিকে সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়েছে; অন্যদিকে পোকামাকড়ের আক্রমণে বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে। এর মধ্যে সরকারি সংগ্রহ মূল্য কমানোয় কৃষকদের প্রত্যাশায় পড়েছে ধাক্কা। উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকায় আসন্ন আমন মৌসুমে লোকসানের আশঙ্কা করছেন তারা।

চলতি মৌসুমে তারাকান্দা উপজেলায় এক লাখ ৯৬ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সরেজমিনে দেখা যায়, মাঠে মাঠে পাকা ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। হেমন্তের বাতাসে দিগন্ত জোড়া মাঠে দুলছে সোনালি ধান। আর কয়েক দিনের মধ্যেই পুরোদমে শুরু হবে ধান কাটা ও মাড়াই। গ্রামাঞ্চলে চলছে নবান্নের প্রস্তুতি। তবে ফসল ঘরে তোলার এই আনন্দের মধ্যেও কৃষকের মনে স্বস্তি নেই। উৎপাদন খরচের টাকা তুলে কিছুটা লাভের মুখ দেখা যাবে কি-না, সেটাই এখন তাদের বড় দুশ্চিন্তা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

তারাকান্দায় ধান চাষে হিসাব মিলছে না কৃষকের

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ