নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নেত্রকোনা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মদন থানা পুলিশের একটি দল।
গ্রেফতার আবুল বাশার খান এখলাছের (৫৫) বাড়ি নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বৈশ্যপাড়া গ্রামে। তিনি মৃত রিয়াজউদ্দিন খানের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি মদন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
মদন থানা পুলিশ সূত্রে জানা গেছে, আবুল বাশার খান এখলাছ মদন থানার মামলা নম্বর-১০, তারিখ ২৪ মে ২০২৫-এর তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/৫০৬/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটির তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন