ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজয়নগরে ২৮০ শিক্ষার্থীকে স্কুলব্যাগ দিলেন জেলা প্রশাসক

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পাশাপাশি তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।

সমাবেশে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. সোলেমান কবির, মুহাম্মদ আব্দুল করিম এবং মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারভেজ ফকির। সঞ্চালনায় ছিলেন মো. সেলিম মৃধা।

এর আগে জেলা প্রশাসক মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরে ২৮০ শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ তুলে দেন। নতুন ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক মুকুন্দপুর ভূমি অফিসেও যান। সেখানে ভূমি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ও সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ভূমি অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং ভূমি অফিসের কার্যক্রম সরেজমিনে দেখার মধ্য দিয়ে জেলা প্রশাসকের এ সফর সম্পন্ন হয়। স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কার্যক্রমে প্রশাসনের এমন সরাসরি সম্পৃক্ততা সেবার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজয়নগরে ২৮০ শিক্ষার্থীকে স্কুলব্যাগ দিলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ