গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরকে ধূমপানমুক্ত ও পরিবেশবান্ধব রাখতে কঠোর অবস্থান নিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক এস. এম. গালিব হাসান। এরই ধারাবাহিকতায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে তিনজনকে আটক করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আদালতের নিয়মিত কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বিচারপ্রার্থী, আইনজীবীসহ সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং আদালতের পরিবেশ বজায় রাখতে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কয়েকজন ব্যক্তি আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করছিলেন। বিষয়টি বিজ্ঞ বিচারক এস. এম. গালিব হাসানের নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং তাঁদের মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিচারকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আদালত চত্বরে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সচেতন মহল। তাঁদের মতে, জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিয়ন্ত্রণে এ ধরনের পদক্ষেপ জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আদালত সংশ্লিষ্টরা জানান, গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরকে সম্পূর্ণ ধূমপানমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন