নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কার করা হয় তাঁকে।
দলীয় সূত্রে জানা যায়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ২১ জানুয়ারি মো. মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক তাঁকে তাঁর পূর্বের সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিরুল ইসলাম। একইসাথে আজীবন বিএনপি সাথে থাকার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে নড়াইলের রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা। অনেকেই মনে করছেন স্থানীয় নির্বাচন সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপির উচ্চ মহল। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইলের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা বলেন, মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে বিএনপির রাজনীতি শক্তিশালী হয়ে উঠবে। যদি তাঁর নেতৃত্বে আসন্ন স্থানীয় নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশ নিতে পারে, তাহলে বেশিরভাগ জায়গায় বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল।
গুরুতর আহত হওয়া জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী বলেন, মনিরুল ইসলাম একজন সম্মুখ সারির জুলাই আন্দোলনকারী। ৫ আগস্টের আগে ও পরে সবসময়ই ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি। তিনি বহিষ্কার হওয়ার পর থেকে নড়াইল জেলা বিএনপির রাজনীতি অনেকটা ভেঙে পড়েছিল। দলীয় কর্মসূচি নেতাকর্মী উপস্থিতির হারও অনেক কম ছিল৷ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে স্থানীয় নির্বাচনে বিএনপি অনেক ভালো করবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের মোট ১৪৮টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) ফলাফলে জয়ী হন জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। তিনি মোট ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মনিরুল ইসলাম। কলস প্রতীকে তিনি পেয়েছিলেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পান ৪৫ হাজার ৪৬৩ ভোট।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন