জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা ও ছাত্রলীগের সক্রিয় কর্মী সহ দুই জন কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ছাত্রলীগের সক্রিয় কর্মী রাসেল মাহমুদ (২৭) এবং উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কুরবান আলী (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিটের দিকে ভেবলা এলাকা থেকে রাসেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ৪ জানুয়ারি বাউশী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রেফতার দেখানো হয়েছে।
অন্যদিকে, গত ১৬ নভেম্বর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে রায়দের পাড়া এলাকা থেকে কুরবান আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পোগলদিঘা ইউনিয়নের বিন্নাফৈর নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও মালামাল ক্ষতিসাধনের অভিযোগে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগের সক্রিয় কর্মী ও যুবলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন