পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, একই রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পাশাপাশি ওই মহাসড়কের বসাক বাজার এলাকা এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়।
অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতিতে জেলার বিভিন্ন সড়কে সরকারদলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন