ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণী, লাপাত্তা লিমন  ​

কচুয়ায় রহিমানগর বাজারে মশা নিধনের ঔষধ ছিটালেন ৯ নং ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম সওদাগর ,

নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক

গ্রাম পুলিশের বেতন-ভাতা ৭ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১০ হাজার ৫০০ টাকা

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক

মদনে টোলের টাকা আদায়কে কেন্দ্র করে জুলাই যোদ্ধা আব্দুল বারেকের মৃত্যু, আটক ১

রায়পুরায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু

প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু

দীর্ঘ ৫৫ বছরের প্রতীক্ষার অবসানের প্রত্যাশায় পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর বগা সেতুর নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে নদীর পশ্চিম প্রান্তে পটুয়াখালীর দুমকীর অং‌শে বালু ভরাট, নির্মাণস্থল প্রস্তুত ও অস্থায়ী সড়ক নির্মাণের কাজ চলছে। প্রায় ১ হাজার ৪৯৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটি চালু হলে দুমকী আর বাউফল উপ‌জেলার সরাস‌রি সড়ক যোগা‌যো‌গের পাশাপা‌শি পটুয়াখালীর সা‌থে ভোলার কয়েকটি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

সং‌শ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগা সেতুর মূল দৈর্ঘ্য হবে ১ দশমিক ৩৫৬ কিলোমিটার। এর সঙ্গে নির্মাণ করা হবে ২১ দশমিক ২২ কিলোমিটার সংযোগ সড়ক। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৯৩ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারের অনুদান ৮৬৭ কোটি ৬৭ লাখ টাকা এবং বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে ব্যয় করবে ৬২৬ কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৭ সালের ১ জানুয়ারি মূল নির্মাণকাজ শুরু হয়ে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাউফল উপ‌জেলার বগা ফেরিঘাট থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তুতি চলছে। নদীর পশ্চিম প্রান্তের দুমকী উপ‌জেলার চরগরবদি এলাকায় বালু ভরাট করে নির্মাণস্থল প্রস্তুত করা হচ্ছে। নদীর তীরবর্তী অংশে জিওব্যাগ ও বালু দিয়ে অস্থায়ীভাবে জায়গাটি সুরক্ষিত করা হয়েছে। পাশাপাশি নির্মাণসামগ্রী পরিবহনের জন্য ফেরিঘাটসংলগ্ন এলাকায় অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। এ জন্য কয়েকটি দোকানপাটও সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য দুমকি অংশে কৃষিজমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে বালু ভরাট ও নির্মাণস্থল প্রস্তুতের কাজ চলছে। এ কাজে চীনা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের একটি দল যুক্ত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বগা ফেরিঘাট দিয়ে নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে অসুস্থ রোগী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বৈরী আবহাওয়ায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা কাওসার হাওলাদার বলেন, “দীর্ঘদিন ধরে এই নদী পার হতে গিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে ফেরিতে পারাপার হতে অনেক সময় অপেক্ষা করতে হয়। সেতুটি নির্মিত হলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”

স্থানীয় ব্যবসায়ী রহিম মোল্লা বলেন, “ফেরির কারণে পণ্যবাহী গাড়ি দীর্ঘ সময় আটকে থাকে। এতে ব্যবসায়ীদের সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। সেতু চালু হলে পণ্য পরিবহন সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।”

স্থানীয় কৃষক মো: কাওসার প্যাদা বলেন, “উৎপাদিত ফসল বাজারে নিতে ফেরির জন্য অপেক্ষা করতে হয়। সেতু হলে সহজেই ফসল বিভিন্ন বাজারে নেওয়া যাবে। এতে কৃষকেরা উপকৃত হবেন।”

স্থানীয় শিক্ষার্থী দীপক দত্ত বলেন, “ফেরি পেতে দেরি হলে অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে।”

সেতুটি নির্মিত হলে বাউফল, দশমিনা ও গলাচিপা উপ‌জেলার সা‌থে পটুয়াখালী ব‌রিশাল ও ঢাকার সা‌থে সরাস‌রি সড়ক যোগাযোগ সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

দীর্ঘদিনের প্রত্যাশিত সেতুর প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে সেতুটি চালুর অপেক্ষায় রয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ