কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে রেঞ্জ স্টাফ আহাম্মদ কাইয়ুম, মহিব, ইলিয়াছ ও আলী আহম্মেদ অংশ নেন। এ সময় বালুভর্তি ডাম্পারটি জব্দ করে উখিয়া বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুভর্তি ডাম্পারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, বনভূমি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন