ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মইনুল ইসলাম লামাশ্যামপুর মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চলমান শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় দেশের শীতপ্রধান ৬০০টি এলাকার ৩০ হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে একটি কম্বল, একটি হুডি, একটি শীতের টুপি ও এক জোড়া মোজা দেওয়া হচ্ছে। প্রতিটি প্যাকেজের মূল্য ১ হাজার ২০০ টাকা।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি উপকারভোগীদের নিয়ে এক ঘণ্টাব্যাপী দ্বীনি শিক্ষামূলক ক্লাসের আয়োজন করা হয়। এতে ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় সচেতনতা ও নৈতিক জীবন গঠন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় প্রতিনিধি ও বিশিষ্ট ইসলামিক স্কলার কবি মীম সুফিয়ান। দ্বীনি শিক্ষামূলক ক্লাস পরিচালনা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি নাহিদ হাসান, দাওয়াতুস সুন্নাহর সিলেট জেলা দায়িত্বশীল আবু সাঈদ ইসহাক এবং আখলাক হুসাইন।

বক্তারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মইনুল ইসলাম লামাশ্যামপুর মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চলমান শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় দেশের শীতপ্রধান ৬০০টি এলাকার ৩০ হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে একটি কম্বল, একটি হুডি, একটি শীতের টুপি ও এক জোড়া মোজা দেওয়া হচ্ছে। প্রতিটি প্যাকেজের মূল্য ১ হাজার ২০০ টাকা।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি উপকারভোগীদের নিয়ে এক ঘণ্টাব্যাপী দ্বীনি শিক্ষামূলক ক্লাসের আয়োজন করা হয়। এতে ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় সচেতনতা ও নৈতিক জীবন গঠন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় প্রতিনিধি ও বিশিষ্ট ইসলামিক স্কলার কবি মীম সুফিয়ান। দ্বীনি শিক্ষামূলক ক্লাস পরিচালনা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি নাহিদ হাসান, দাওয়াতুস সুন্নাহর সিলেট জেলা দায়িত্বশীল আবু সাঈদ ইসহাক এবং আখলাক হুসাইন।

বক্তারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ