ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মাত্র ১৩ শিক্ষার্থী নিয়ে শুরু, নারী শিক্ষার স্বপ্ন বুনেছিলেন আনোয়ারুল ইসলাম শাহ ফকির

কচুয়ায় গুণীজনদের সম্মানে প্রেসক্লাবের ব্যতিক্রমী আয়োজন,

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে লক্ষীগড় ডাঙ্গাপাড়ার ১৩০ শিক্ষার্থী

৫০ বছরেও পাকা হয়নি সড়ক! কেশবপুরে কাঁচা রাস্তায় দুর্ভোগের শেষ নেই, উন্নয়নের অপেক্ষায় এলাকাবাসী

সুনামগঞ্জের জামালগঞ্জের গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কচুয়ায় গুণীজনদের সম্মানে প্রেসক্লাবের ব্যতিক্রমী আয়োজন,

কচুয়ায় গুণীজনদের সম্মানে প্রেসক্লাবের ব্যতিক্রমী আয়োজন,

চাঁদপুরের কচুয়ায় শিক্ষা, চিকিৎসাসেবা, সমাজসেবা এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কচুয়া প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কচুয়া রাজমহল কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) নুর মোহাম্মদ কচি।

বিশেষ অতিথি ছিলেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী এবং উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাজেদুল হাসান কামাল, শরীফুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম পাঠান, জিয়াউল হোসেন, মোতাহের হোসেন, খোরশেদ আলম, জহিরুল আলম, হাসিনা পারভীন এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন আবুল হোসেন, খোরশেদ আলম সিকদার, আলমগীর তালুকদার, শাহাদাত হোসেন, মাসুদ রানা ও জাবেদ হোসেনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

বক্তারা বলেন, সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতি সমাজকে আরও মানবিক ও মূল্যবোধসম্পন্ন করে তোলে।

তাঁরা আরও বলেন, গুণী শিক্ষক, কৃতী শিক্ষার্থী এবং সমাজসেবায় নিয়োজিত ব্যক্তিদের সম্মাননা শুধু তাঁদের ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়; এটি নতুন প্রজন্মকে শিক্ষা, মানবিকতা ও ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার একটি কার্যকর উদ্যোগ।

প্রেসক্লাবের উদ্যোগে এরকম অনুষ্ঠান বিগত দিনে কচুয়ায় কখনোই হয়নি। প্রথমবারের মতো এই আয়োজনে গুণীজন ও শিক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থী ও গুণীজনরা বলেন, এই সম্মাননা আমাদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা পেলাম।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষা, শিক্ষকতা, চিকিৎসাসেবা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সমাজে ইতিবাচক মূল্যবোধের চর্চা, গুণীজনদের সম্মান এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কচুয়ায় গুণীজনদের সম্মানে প্রেসক্লাবের ব্যতিক্রমী আয়োজন,

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ