ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মধ্যবিত্ত পরিবারের স্বপ্নজয়, সংগ্রাম থেকে সাফল্য এমবিবিএস পাস করে উম্মে কুলসুম লিজা এখন ডা. লিজা

পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

খোলাহাটী ইউপি নির্বাচনে রত্না আক্তারকে ঘিরে নতুন আলোচনা ও উন্নয়নের প্রত্যাশা

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ার প্রত্যয়ে পীরগাছায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৩ নং ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাঈমুল ইসলাম তারেক গাড়ি দুর্ঘটনার শিকার

যাত্রাপুরে ভোটকেন্দ্র স্থানান্তর নিয়ে উত্তেজনা, তদন্তে গিয়ে পূর্বের স্থানে কেন্দ্র রাখার আশ্বাস নির্বাচন কর্মকর্তার

জলঢাকায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার

জলঢাকায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ার প্রত্যয়ে পীরগাছায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ার প্রত্যয়ে পীরগাছায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় নানা আয়োজনে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।  

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেনারী সার্জন ডা. উৎপল চন্দ্র রায় এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহম্মেদ।  

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিস্তা ও ঘাঘট নদীবিধৌত পীরগাছা উপজেলার চরাঞ্চল ও গ্রামীণ জনপদে গবাদিপশু, হাঁস-মুরগি ও দুগ্ধ খামার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এ জন্য খামারিদের কারিগরি প্রশিক্ষণ, মানসম্মত টিকা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।  

​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাশেম আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ পলাশ, বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ (রেসকিউস) সদস্য নুর হাসান নাহিদ এবং স্থানীয় খামারি সাইফুল ইসলাম।

​এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, খামারি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ার প্রত্যয়ে পীরগাছায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় নানা আয়োজনে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।  

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেনারী সার্জন ডা. উৎপল চন্দ্র রায় এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহম্মেদ।  

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিস্তা ও ঘাঘট নদীবিধৌত পীরগাছা উপজেলার চরাঞ্চল ও গ্রামীণ জনপদে গবাদিপশু, হাঁস-মুরগি ও দুগ্ধ খামার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এ জন্য খামারিদের কারিগরি প্রশিক্ষণ, মানসম্মত টিকা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।  

​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাশেম আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ পলাশ, বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ (রেসকিউস) সদস্য নুর হাসান নাহিদ এবং স্থানীয় খামারি সাইফুল ইসলাম।

​এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, খামারি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ