ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

খোলাহাটী ইউপি নির্বাচনে রত্না আক্তারকে ঘিরে নতুন আলোচনা ও উন্নয়নের প্রত্যাশা

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ার প্রত্যয়ে পীরগাছায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৩ নং ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাঈমুল ইসলাম তারেক গাড়ি দুর্ঘটনার শিকার

যাত্রাপুরে ভোটকেন্দ্র স্থানান্তর নিয়ে উত্তেজনা, তদন্তে গিয়ে পূর্বের স্থানে কেন্দ্র রাখার আশ্বাস নির্বাচন কর্মকর্তার

জলঢাকায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

পঞ্চগড়ের খুদে নায়েল যাচ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব

পঞ্চগড়ের খুদে নায়েল যাচ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব

যাত্রাপুরে ভোটকেন্দ্র স্থানান্তর নিয়ে উত্তেজনা, তদন্তে গিয়ে পূর্বের স্থানে কেন্দ্র রাখার আশ্বাস নির্বাচন কর্মকর্তার

যাত্রাপুরে ভোটকেন্দ্র স্থানান্তর নিয়ে উত্তেজনা, তদন্তে গিয়ে পূর্বের স্থানে কেন্দ্র রাখার আশ্বাস নির্বাচন কর্মকর্তার

 কুড়িগ্রাম সদর উপজেলার  যাত্রাপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের উত্তর গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের ভোটকেন্দ্র অন্যত্র স্থানান্তরের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্তর গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি ০৮ নং ওয়ার্ডের আনোয়ার মেম্বার ব্যক্তিগত স্বার্থে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীরকে ভুল তথ্য দিয়ে নিজের বাড়ির সামনে অবস্থিত একটি টিনের ঘরকে বিদ্যালয় হিসেবে উপস্থাপন করে সেখানে ভোটকেন্দ্র স্থাপনের জন্য কাগজপত্রের প্রক্রিয়া শুরু করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই টিনের ঘরে বিদ্যালয়ের আদলে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ ও প্রতিবাদ জানান।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমী পারভীনসহ নির্বাচন কার্যালয়ের ৬-৭ জন কর্মকর্তা-কর্মচারী সরেজমিনে তদন্তে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান এবং দীর্ঘদিনের ভোটকেন্দ্রটি পূর্বের স্থানে বহাল রাখার দাবি তোলেন।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, ভোটকেন্দ্রটি পূর্বের স্থানেই বহাল থাকবে।

তবে ভোটকেন্দ্র স্থানান্তরের বিষয়টি নিয়ে এলাকায় এখনো জনমনে নানা প্রশ্ন, অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সুবিধার কথা বিবেচনা না করে ভোটারদের যাতায়াতের সুবিধা, স্বচ্ছতা ও জনমতের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ করতে হবে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত উত্তর গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পুনর্বহাল রাখার জন্য তাঁরা সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর একটাই দাবি ব্যক্তিস্বার্থ নয়, ভোটারদের স্বার্থে পূর্বের ভোটকেন্দ্র বহাল রাখতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

যাত্রাপুরে ভোটকেন্দ্র স্থানান্তর নিয়ে উত্তেজনা, তদন্তে গিয়ে পূর্বের স্থানে কেন্দ্র রাখার আশ্বাস নির্বাচন কর্মকর্তার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

 কুড়িগ্রাম সদর উপজেলার  যাত্রাপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের উত্তর গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের ভোটকেন্দ্র অন্যত্র স্থানান্তরের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্তর গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি ০৮ নং ওয়ার্ডের আনোয়ার মেম্বার ব্যক্তিগত স্বার্থে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীরকে ভুল তথ্য দিয়ে নিজের বাড়ির সামনে অবস্থিত একটি টিনের ঘরকে বিদ্যালয় হিসেবে উপস্থাপন করে সেখানে ভোটকেন্দ্র স্থাপনের জন্য কাগজপত্রের প্রক্রিয়া শুরু করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই টিনের ঘরে বিদ্যালয়ের আদলে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ ও প্রতিবাদ জানান।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমী পারভীনসহ নির্বাচন কার্যালয়ের ৬-৭ জন কর্মকর্তা-কর্মচারী সরেজমিনে তদন্তে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান এবং দীর্ঘদিনের ভোটকেন্দ্রটি পূর্বের স্থানে বহাল রাখার দাবি তোলেন।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, ভোটকেন্দ্রটি পূর্বের স্থানেই বহাল থাকবে।

তবে ভোটকেন্দ্র স্থানান্তরের বিষয়টি নিয়ে এলাকায় এখনো জনমনে নানা প্রশ্ন, অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সুবিধার কথা বিবেচনা না করে ভোটারদের যাতায়াতের সুবিধা, স্বচ্ছতা ও জনমতের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ করতে হবে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত উত্তর গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পুনর্বহাল রাখার জন্য তাঁরা সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর একটাই দাবি ব্যক্তিস্বার্থ নয়, ভোটারদের স্বার্থে পূর্বের ভোটকেন্দ্র বহাল রাখতে হবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ