ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

খোলাহাটী ইউপি নির্বাচনে রত্না আক্তারকে ঘিরে নতুন আলোচনা ও উন্নয়নের প্রত্যাশা

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ার প্রত্যয়ে পীরগাছায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৩ নং ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাঈমুল ইসলাম তারেক গাড়ি দুর্ঘটনার শিকার

যাত্রাপুরে ভোটকেন্দ্র স্থানান্তর নিয়ে উত্তেজনা, তদন্তে গিয়ে পূর্বের স্থানে কেন্দ্র রাখার আশ্বাস নির্বাচন কর্মকর্তার

জলঢাকায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

পঞ্চগড়ের খুদে নায়েল যাচ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব

পঞ্চগড়ের খুদে নায়েল যাচ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস সরকার, মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আশরাফুল আলম সিরাজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদ উল্লাহ,  সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম,সাংবাদিক আব্দুল লতিফ বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং উন্নত জাতের গবাদিপশু উৎপাদনে গুরুত্ব দিতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে খামারিদের সচেতনতা ও প্রাণিসম্পদ বিভাগের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা। উখিয়ায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা খামারিদের নিয়মিত পরামর্শ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছি। নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধি এবং রোগমুক্ত প্রাণিসম্পদ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ