ময়মনসিংহের তারাকান্দায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লুৎফর রহমান। উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আরনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু,তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ প্রতিরোধ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। তারা আরও বলেন,পরিকল্পিত ও মানসম্মত প্রাণিসম্পদ উৎপাদনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ বাড়ানো সম্ভব। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ এবং খামারিদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন