ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক সাইদুল নিহত

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

দীর্ঘ ৩২ বছরের আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে জমি ফিরে পেলেন মালিক পক্ষ

সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪৬৪ শিক্ষার্থী

দুই কিডনি বিকল, জীবন বাঁচাতে ৫০ লাখ টাকা প্রয়োজন জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুলের

বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

তারাকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দেওয়ানগঞ্জ ইউএনওর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, ‘দুই কোটি টাকার বরাদ্দের অভিযোগ ভিত্তিহীন’

দেওয়ানগঞ্জ ইউএনওর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, ‘দুই কোটি টাকার বরাদ্দের অভিযোগ ভিত্তিহীন’

দুই কিডনি বিকল, জীবন বাঁচাতে ৫০ লাখ টাকা প্রয়োজন জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুলের

দুই কিডনি বিকল, জীবন বাঁচাতে ৫০ লাখ টাকা প্রয়োজন জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুলের

দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতার মাধ্যমে মানুষের সুখ-দুঃখ, সংকট, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরেছেন তিনি। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছেন মানুষের প্রতি। অথচ আজ জীবনের কঠিন সংকটে নিজেই মানুষের সহযোগিতা চাইছেন জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল। তাঁর দুটি কিডনিই প্রায় অকার্যকর হয়ে পড়েছে। জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, যার জন্য ব্যয় হবে প্রায় ৫০ লাখ টাকা।

এ রহমান মুকুল চ্যানেল আইয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত রয়েছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও নানা অসংগতির চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরেছেন নিষ্ঠার সঙ্গে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, ৬০ বছর বয়সী এ সাংবাদিক দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। একপর্যায়ে তাঁর কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। বর্তমানে দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কিডনি প্রতিস্থাপন জরুরি।

তবে চিকিৎসার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থসংকট। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা, যা সংগ্রহ করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় সামাল দিতেও হিমশিম খাচ্ছেন স্বজনরা।

এ অবস্থায় এ রহমান মুকুলের জীবন রক্ষায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। তাঁর রক্তের গ্রুপ এবি পজিটিভ (AB+)। প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি, বিত্তশালী মানুষ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

যে মানুষটি চার দশক ধরে অন্যের দুঃখ, দুর্দশা ও অসহায়ত্বের কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই নিজের জীবন বাঁচাতে সমাজের মানুষের সহমর্মিতা ও সহযোগিতার অপেক্ষায়।

মানবিক বিবেচনায় যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে হয়তো অর্থের অভাবে থমকে থাকা তাঁর চিকিৎসা আবারও এগিয়ে নেওয়া সম্ভব হবে। সম্মিলিত সহযোগিতায় জ্যেষ্ঠ এই সাংবাদিক ফিরে পেতে পারেন নতুন করে বাঁচার স্বপ্ন।

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। বাঁচার আকুতি নিয়ে অপেক্ষায় থাকা জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুলের পাশে দাঁড়াই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দুই কিডনি বিকল, জীবন বাঁচাতে ৫০ লাখ টাকা প্রয়োজন জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুলের

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ