ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল:  কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন  ৫০ লাখ টাকা

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাকির হোসেনকে চৌধুরী সেলিম আহমেদসহ বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক সাইদুল নিহত

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

দীর্ঘ ৩২ বছরের আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে জমি ফিরে পেলেন মালিক পক্ষ

সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪৬৪ শিক্ষার্থী

দুই কিডনি বিকল, জীবন বাঁচাতে ৫০ লাখ টাকা প্রয়োজন জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুলের

বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

দীর্ঘ ৩২ বছরের আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে জমি ফিরে পেলেন মালিক পক্ষ

দীর্ঘ ৩২ বছরের আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে জমি ফিরে পেলেন মালিক পক্ষ

দীর্ঘ ৩২ বছরের আইনি লড়াই, অর্থের অভাবে মামলার খরচ জোগাতে কখনো মানুষের দ্বারে দ্বারে হাত পেতেছেন, কখনো ভিক্ষা করে সংগ্রহ করেছেন টাকা। তবু ন্যায়বিচারের আশা ছাড়েননি তাঁরা।

অবশেষে আদালতের নির্দেশে দুই একর জমির দখল ফিরে পেয়েছেন প্রকৃত মালিকপক্ষ। জমির সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে জমি। দীর্ঘ অপেক্ষার পর স্বস্তি ফিরেছে পরিবারগুলোতে। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের। 

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের কুলছুম বেগম গং ও নুরু মিয়া গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জেরে ১৯৯৪ সালে কুলছুম বেগম আদালতে মামলা করেন। মামলাটির নম্বর অন্য ডিং-০৩/৯৪। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতের নির্দেশে জমির সীমানা নির্ধারণ করা হয়।

 পরে প্রশাসন, পুলিশ ও আদালতের প্রতিনিধিদের উপস্থিতিতে বাদীপক্ষকে চার একর ৪৬ শতক জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

জমি বুঝিয়ে দেওয়ার সময় ঢাকঢোল পিটিয়ে আনন্দ প্রকাশ করেন মালিকপক্ষের স্বজনেরা। জমির সীমানায় টাঙানো হয় লাল পতাকা। দীর্ঘদিনের বিরোধের পর জমির দখল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

ভূক্তভূগীর ছেলে লাল মিয়া বলেন, ‘৩৬ বছর ধরে এই জমির জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি। অনেক কষ্ট করেছি। আর্থিক সামর্থ্য না থাকায় আমাদের পরিবারের সদস্যরা মানুষের কাছে হাত পেতে, ভিক্ষা করে মামলার খরচ জোগাড় করেছে। আজ আদালতের মাধ্যমে জমি ফিরে পেয়ে মনে হচ্ছে, এত দিনের কষ্ট সার্থক হয়েছে।’

কুলছুম বেগমের ভাতিজা জানান, ‘আমাদের পরিবারের কয়েকটি প্রজন্ম এই জমির জন্য অপেক্ষা করেছে। মামলার পেছনে অনেক সময় ও অর্থ ব্যয় হয়েছে। অভাবের সংসারে ভিক্ষা করেও মামলার খরচ জোগাড় করতে হয়েছে। অবশেষে জমির দখল ফিরে পাওয়ায় আমরা অনেক খুশি।’

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জমির সীমানা নির্ধারণ ও দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ সময় প্রশাসন, পুলিশ ও আদালতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করেছে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে এলাকায় অনেক আলোচনা হয়েছে। অবশেষে আদালতের মাধ্যমে জমির দখল বুঝিয়ে দেওয়ায় দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটেছে বলে মনে হচ্ছে।’

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা, আর্থিক সংকট ও নানা প্রতিকূলতা পেরিয়ে জমির দখল ফিরে পাওয়ার এ ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। মালিকপক্ষের কাছে এটি শুধু দুই একর জমি ফিরে পাওয়া নয়, বরং দীর্ঘ সংগ্রামের পর ন্যায়বিচার পাওয়ার এক স্মরণীয় অধ্যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দীর্ঘ ৩২ বছরের আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে জমি ফিরে পেলেন মালিক পক্ষ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ