নেত্রকোণায় নৈরাজ্য, গুপ্ত হামলা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিসাসের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ২ মিনিট আগে

গঙ্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হাওলাদারের নির্বাচনী প্রচারণা শুরু, আলোচনায় পারিবারিক আদর্শ ও জনসম্পৃক্ততা ৩ মিনিট আগে

শান্তিতে আছেন, শান্তিতে থাকেন; লাড়াচাড়া করলে শান্তিতে থাকতে পারবেন না’ প্রতিমন্ত্রী নুরুল হক নূর ৭ মিনিট আগে

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ১২ মিনিট আগে

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাকির হোসেনকে চৌধুরী সেলিম আহমেদসহ বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন ১৪ মিনিট আগে
ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় নৈরাজ্য, গুপ্ত হামলা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিসাসের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

গঙ্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হাওলাদারের নির্বাচনী প্রচারণা শুরু, আলোচনায় পারিবারিক আদর্শ ও জনসম্পৃক্ততা

শান্তিতে আছেন, শান্তিতে থাকেন; লাড়াচাড়া করলে শান্তিতে থাকতে পারবেন না’ প্রতিমন্ত্রী নুরুল হক নূর

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল:  কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন  ৫০ লাখ টাকা

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাকির হোসেনকে চৌধুরী সেলিম আহমেদসহ বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক সাইদুল নিহত

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

দীর্ঘ ৩২ বছরের আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে জমি ফিরে পেলেন মালিক পক্ষ

দীর্ঘ ৩২ বছরের আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে জমি ফিরে পেলেন মালিক পক্ষ

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল:  কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন  ৫০ লাখ টাকা

দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি। অথচ আজ নিজেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল।

দীর্ঘদিনের ডায়াবেটিসজনিত জটিলতা থেকে ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) আক্রান্ত হয়ে বর্তমানে তার দুটি কিডনিই কার্যক্ষমতা হারিয়েছে। 

জীবন বাঁচাতে জরুরি হয়ে পড়েছে কিডনি প্রতিস্থাপন। এ জন্য প্রয়োজন প্রায়  ৫০ লাখ টাকা। এ রহমান মুকুল চ্যানেল আইয়ের শুরু থেকেই পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দৈনিক জনকণ্ঠেরও স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন। 

পঞ্চগড় প্রেসক্লাবের  সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।  তিনি জেলার একজন সুপরিচিত  সাংবাদিক। চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি পঞ্চগড়ের মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছেন নিষ্ঠার সঙ্গে।

কিন্তু আজ নিজের জীবন বাঁচানোর লড়াইয়ে আর্থিক সংকটের কারণে অসহায় হয়ে পড়েছেন তিনি।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এ রহমান মুকুল। একপর্যায়ে তার কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। বর্তমানে দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর। 

রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, স্বাভাবিক জীবন ফিরে পেতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।

কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রায়  ৫০ লাখ টাকা সংগ্রহ করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়।

 দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় ও আর্থিক সীমাবদ্ধতায় এখন চিকিৎসা চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের। 

এমন পরিস্থিতিতে সমাজের মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। ৬০ বছর বয়সী সাংবাদিক এ রহমান মুকুলের রক্তের গ্রুপ এবি পজিটিভ (AB+)। 

তার জীবন বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী, দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি, বিত্তশালী মানুষ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।

যে মানুষটি দীর্ঘদিন ধরে অন্যের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বের কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই নিজের জীবন বাঁচাতে সমাজের মানুষের সহযোগিতার অপেক্ষায়।

আপনাদের সামর্থ্য অনুযায়ী সামান্য আর্থিক সহায়তাও তার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 সম্মিলিত মানবিক উদ্যোগই হয়তো তাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাবে। আসুন, একজন জ্যেষ্ঠ সাংবাদিকের জীবন বাঁচাতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিই।

যোগাযোগ: এ রহমান মুকুল,ঠিকানা: চন্দ্রিমা, পূর্ব জালাসী, পঞ্চগড়

মোবাইল: 0171513830,  01712622501,ব‍্যাংক হিসাব নম্বর : 5101202007700001

ব্রাক ব্যাংক, পঞ্চগড় শাখা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ