ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ড্রোন-সিসিটিভিতে বাড়ল নজরদারি

নেত্রকোণায় নৈরাজ্য, গুপ্ত হামলা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিসাসের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

গঙ্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হাওলাদারের নির্বাচনী প্রচারণা শুরু, আলোচনায় পারিবারিক আদর্শ ও জনসম্পৃক্ততা

শান্তিতে আছেন, শান্তিতে থাকেন; লাড়াচাড়া করলে শান্তিতে থাকতে পারবেন না’ প্রতিমন্ত্রী নুরুল হক নূর

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল:  কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন  ৫০ লাখ টাকা

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাকির হোসেনকে চৌধুরী সেলিম আহমেদসহ বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক সাইদুল নিহত

পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক সাইদুল নিহত

গঙ্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হাওলাদারের নির্বাচনী প্রচারণা শুরু, আলোচনায় পারিবারিক আদর্শ ও জনসম্পৃক্ততা

গঙ্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হাওলাদারের নির্বাচনী প্রচারণা শুরু, আলোচনায় পারিবারিক আদর্শ ও জনসম্পৃক্ততা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন যুবনেতা মোঃ রিয়াজ হাওলাদার। প্রচারণা শুরুর পর থেকেই স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের পাশে থাকার বিষয়গুলো উঠে আসছে স্থানীয়দের কথায়।

রিয়াজ হাওলাদারের বাবা মোঃ নেজাম্মল হক হাওলাদার গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, নির্ভীক ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত। শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।

স্থানীয় অনেকের ভাষ্য, বাবার আদর্শ ও নীতিবোধকে ধারণ করেই এগিয়ে চলেছেন ছেলে রিয়াজ হাওলাদার। তাঁদের মতে, ‘একজন যোগ্য পিতার যোগ্য সন্তান’ হিসেবে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

স্থানীয়দের দাবি, ৫ আগস্ট-পরবর্তী সময়ে নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যে যখন অনেকে নিজেদের অবস্থান নিয়ে ব্যস্ত ছিলেন, তখন রিয়াজ হাওলাদার ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ ইব্রাহিমের সুনাম ধরে রাখতে ভূমিকা রেখেছেন। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। অসহায় মানুষের বিপদে সহযোগিতা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা, নিজ উদ্যোগে সড়ক নির্মাণ ও সংস্কার এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে আর্থিক ও শারীরিক সহযোগিতার মতো বিভিন্ন কর্মকাণ্ডে তাঁকে দেখা গেছে বলে জানান এলাকাবাসী।

তাঁদের মতে, শুধু রাজনৈতিক পরিচয় নয়, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই তিনি স্থানীয়দের সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তুলেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে যিনি দলীয় সমর্থন পাবেন, তিনি যেন মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে পারেন। গঙ্গাপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করাই হোক আগামী দিনের নেতৃত্বের মূল অঙ্গীকার।

এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে রিয়াজ হাওলাদারের এই প্রচারণা শেষ পর্যন্ত ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

গঙ্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হাওলাদারের নির্বাচনী প্রচারণা শুরু, আলোচনায় পারিবারিক আদর্শ ও জনসম্পৃক্ততা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন যুবনেতা মোঃ রিয়াজ হাওলাদার। প্রচারণা শুরুর পর থেকেই স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের পাশে থাকার বিষয়গুলো উঠে আসছে স্থানীয়দের কথায়।

রিয়াজ হাওলাদারের বাবা মোঃ নেজাম্মল হক হাওলাদার গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, নির্ভীক ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত। শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।

স্থানীয় অনেকের ভাষ্য, বাবার আদর্শ ও নীতিবোধকে ধারণ করেই এগিয়ে চলেছেন ছেলে রিয়াজ হাওলাদার। তাঁদের মতে, ‘একজন যোগ্য পিতার যোগ্য সন্তান’ হিসেবে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি।

স্থানীয়দের দাবি, ৫ আগস্ট-পরবর্তী সময়ে নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যে যখন অনেকে নিজেদের অবস্থান নিয়ে ব্যস্ত ছিলেন, তখন রিয়াজ হাওলাদার ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ ইব্রাহিমের সুনাম ধরে রাখতে ভূমিকা রেখেছেন। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। অসহায় মানুষের বিপদে সহযোগিতা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা, নিজ উদ্যোগে সড়ক নির্মাণ ও সংস্কার এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে আর্থিক ও শারীরিক সহযোগিতার মতো বিভিন্ন কর্মকাণ্ডে তাঁকে দেখা গেছে বলে জানান এলাকাবাসী।

তাঁদের মতে, শুধু রাজনৈতিক পরিচয় নয়, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই তিনি স্থানীয়দের সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তুলেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে যিনি দলীয় সমর্থন পাবেন, তিনি যেন মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে পারেন। গঙ্গাপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করাই হোক আগামী দিনের নেতৃত্বের মূল অঙ্গীকার।

এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে রিয়াজ হাওলাদারের এই প্রচারণা শেষ পর্যন্ত ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ