পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে চার ও তিন বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ও ফুফাতো বোন। তারা টেপ্রীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমান মেম্বারের ছেলে ও মেয়ের কন্যাসন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরের পানিতে দুই শিশুকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল রায়। তিনি জানান, নিহত দুই শিশুর বয়স যথাক্রমে চার ও তিন বছর।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন