ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে আজম উদ্দীন আটক

মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন।

লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে রাজৈরের আরিফ খান, ৫১ লাখ টাকা মুক্তিপণ দিয়েও তিন মাস ধরে নিখোঁজ-উদ্ধার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

রাজবাড়ী সদর উপজেলার বানীবহে বাড়ির পাশের পুকুরে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মর্মা-ন্তিক মৃ-ত্যু হয়েছে।

শাপলা চত্বরে যারা রক্তে রঞ্জিত করেছিল তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে-পটিয়ায় ধর্ম প্রতিমন্ত্রী

বাঁশখালীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪৬৪ শিক্ষার্থী

সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪৬৪ শিক্ষার্থী

বাঁশখালীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

বাঁশখালীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাঁশখালী উপজেলা শ্রমিক দল। চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনছার উল্লাহর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বাঁশখালী উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের মাধ্যমে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মিছিলে নেতৃত্বদানকালে মোহাম্মদ আনছার উল্লাহ বলেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো প্রয়োজন। শ্রমিক দল সবসময় সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় রাজপথে সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, শ্রমিক দলের নেতাকর্মীরা দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যায়, অবিচার, সন্ত্রাস ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ আলী, শাহাবুদ্দিন, আব্দুর রহিম, জাহাঙ্গীর, আবুল করিম, মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ নাসিরসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের সহিংস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

বাঁশখালী উপজেলা শ্রমিক দলের এ কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাঁশখালী উপজেলা শ্রমিক দল। চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনছার উল্লাহর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বাঁশখালী উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের মাধ্যমে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মিছিলে নেতৃত্বদানকালে মোহাম্মদ আনছার উল্লাহ বলেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো প্রয়োজন। শ্রমিক দল সবসময় সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় রাজপথে সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, শ্রমিক দলের নেতাকর্মীরা দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যায়, অবিচার, সন্ত্রাস ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ আলী, শাহাবুদ্দিন, আব্দুর রহিম, জাহাঙ্গীর, আবুল করিম, মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ নাসিরসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের সহিংস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

বাঁশখালী উপজেলা শ্রমিক দলের এ কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ