“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ গড়ার হাতিয়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় গণপ্রকৌশল দিবস’২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের ভায়না মোড়ে অবস্থিত আইডিইবি কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের শুরুতে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে ডিপ্লোমা প্রকৌশলী, কারিগরি শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খাঁন,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সারাদেশে এই সংগঠনের স্থায়ী অফিস রয়েছে। মাগুরাতেও জমি ব্যবস্থার পর সংগঠনের স্থায়ী আবাসন ব্যবস্থা করে দেওয়া হবে,এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, স্বৈরাচার শাসন এসে বসলো। ৯০ আন্দোলনে আমি একজন লড়াকু সৈনিক; ৮২ থেকে ৯০ পুরোপুরি রাজপথে আমি ছিলাম। স্বৈরাচার মুক্ত হলো, চেপে বসলো নতুন এক ফ্যাসিস্ট, যার অত্যাচারে ১৭ বছর বাংলাদেশ একটি দাবিদার রাষ্ট্রে পরিণত হলো।
আইডিইবি মাগুরা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান টিটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সালামত হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মনির হোসেন এবং মাগুরা কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী, সাংবাদিক সাহেব আলী, শিমুল হোসেন, মো. সাইফুল্লাহ, সুবীর ঘোষসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশের অবকাঠামো ও কারিগরি উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষার প্রসার ও গুরুত্বের ওপর আলোকপাত করেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন