লালমাইয়ে প্রবাসীর পরিবারকে হুমকি ও হামলার অভিযোগ বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে, নিরাপত্তাহীনতায় পরিবার
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর জয়কামতা গ্রামে লন্ডন প্রবাসী মোহাম্মদ শামীম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির বিরুদ্ধে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ শামীম হোসেন, উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা, পিতা মৃত সিরাজুল ইসলাম। তিনি সাবেক ছাত্রশিবির নেতা এবং বর্তমানে প্রবাসে রয়েছেন। ১৫ ফেব্রুয়ারি তার বাড়িতে বিএনপি ও ছাত্রদলের একদল নেতাকর্মী রাহাত ও নয়ন ও বিএনপি নেতা আনোয়ারউল্লাহ ও নুরুল চেয়ারম্যান এর নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রের দাবি, প্রবাসে অবস্থানরত শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। তাছাড়া তিনি ইউকে তে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে যা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরই জেরে তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী শামীমের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। তখন বাড়িতে তার অসুস্থ, বয়স্ক ও বিধবা মা ছিল। তারা তার মা কে অশ্রাব্য গালাগালি করে বলে তোর ছেলে কে বলবি বিএনপির বিরুদ্ধে লেখালেখি এবং প্রোগ্রামাদি বন্ধ করতে। সে কি কখনো দেশে আসবে না? তখন তাকে জীবন্ত কবর দিব। তার অসুস্থ মা কান্না কাটি করতে থাকে।
পরিস্থিতির প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে শামীমের স্বজনরা থানায় গেলে সেখানেও তাদের হয়রানি ও হামলার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তারা।
অভিযোগ অনুযায়ী, থানায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে বাড়িতে ফিরতে বাধ্য করেন। একই সঙ্গে থানা পুলিশ তাদের কোনো অভিযোগ গ্রহণ করেনি বলেও দাবি ভুক্তভোগী পরিবারের।
একজন প্রবাসী নাগরিকের সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মতপ্রকাশের জেরে তার পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েও অভিযোগ জানাতে না পারার বিষয়টি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।
ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
রাজনৈতিক মতাদর্শ কিংবা ফেসবুকে মতপ্রকাশের কারণে কোনো নাগরিক বা তার পরিবার যেন হামলা, হুমকি ও হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন