ডেইলি বাংল সংবাদ
আপডেট : সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধন কর্মসূচির ৯ম পর্ব সম্পন্ন

টেকনাফে চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করল হুরিয়া রহমান রিভাব

প্রকাশ্যে নয়, নীরবে জনসম্পৃক্ততায় ব্যস্ত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান (মামুন)

সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

সিংড়ায়

সিংড়ায় "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত"

হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬: ইছাখাদায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শোনপুর ও মহম্মাদপুর একাদশ

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

আওয়ামী লীগ শুধরাবে না, হাসিনাকে আসতে হবে বন্দি চুক্তিতে’... ত্রাণ মন্ত্রী

লালমাইয়ে প্রবাসীর পরিবারকে হুমকি ও হামলার অভিযোগ বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে, নিরাপত্তাহীনতায় পরিবার

ফেসবুকে বিএনপির বিরুদ্ধে পোস্ট, লন্ডন প্রবাসী শামীমের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ; থানায় গিয়েও মেলেনি প্রতিকার!

লন্ডন প্রবাসী শামীমের বাড়িতে হামলা-ভাঙচুরের দৃশ্য

লালমাইয়ে প্রবাসীর পরিবারকে হুমকি ও হামলার অভিযোগ বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে, নিরাপত্তাহীনতায় পরিবার

১৫ই ফেব্রুয়ারি ২০২৬ইং রোজ রবিবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর জয়কামতা গ্রামে লন্ডন প্রবাসী মোহাম্মদ শামীম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির বিরুদ্ধে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ শামীম হোসেন উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত সিরাজুল ইসলাম। তিনি সাবেক ছাত্রশিবির নেতা এবং বর্তমানে লন্ডনে প্রবাসজীবন কাটাচ্ছেন। গত ১৫ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে বিএনপি ও ছাত্রদলের একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাহাত, নয়ন, বিএনপি নেতা আনোয়ারউল্লাহ ও নুরুল চেয়ারম্যানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রের দাবি, প্রবাসে অবস্থানরত শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ হন। এ ছাড়া যুক্তরাজ্যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই জেরে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী শামীমের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে তাঁর অসুস্থ, বয়স্ক ও বিধবা মা উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলেন, ‘তোর ছেলেকে বলবি, বিএনপির বিরুদ্ধে লেখালেখি ও কর্মসূচিতে অংশ নেওয়া বন্ধ করতে। সে কি কখনো দেশে আসবে না? দেশে এলে তাকে জীবন্ত কবর দেব।’

এ সময় অসুস্থ মা আতঙ্কিত হয়ে কান্নাকাটি করতে থাকেন বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিস্থিতির প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে শামীমের স্বজনরা থানায় গেলে সেখানেও তাঁরা হয়রানি ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তাঁদের দাবি, থানায় উপস্থিত বিএনপি-সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মী তাঁদের ওপর হামলা চালান এবং একপর্যায়ে তাঁরা বাড়ি ফিরে যেতে বাধ্য হন। একই সঙ্গে পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি বলেও দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

একজন প্রবাসী নাগরিকের সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মতপ্রকাশের জেরে তাঁর পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ এবং প্রতিকার চাইতে থানায় গিয়েও অভিযোগ জানাতে না পারার বিষয়টি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সচেতন মহলের মতে, রাজনৈতিক মতাদর্শ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে কোনো নাগরিক বা তাঁর পরিবার যেন হামলা, হুমকি ও হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

ফেসবুকে বিএনপির বিরুদ্ধে পোস্ট, লন্ডন প্রবাসী শামীমের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ; থানায় গিয়েও মেলেনি প্রতিকার!

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ