ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী জনাব মোঃ বেলাল হোসেনের পটুয়াখালীতে শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ৮ টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদ, পটুয়াখালীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী জনাব মোঃ বেলাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জুয়েল রানা।

সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা, টেকসই প্রকল্প বাস্তবায়ন এবং এলজিইডি’র চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, পটুয়াখালীর টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য এলজিইডি’র সার্বিক সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, “পটুয়াখালীতে মেগা প্রজেক্টের নামে কোনো ধরনের মেগা দুর্নীতি চলবে না।” পাশাপাশি তিনি যোগ করেন, “আমি প্রশাসক নয়, আপনাদের সেবক হতে চাই।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জুয়েল রানা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ বেলাল হোসেন বলেন, দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পটুয়াখালী জেলাকে উন্নয়নের ধারায় আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সুষ্ঠু পরিকল্পনা ও মানসম্পন্ন কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধান প্রকৌশলী। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ