ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

কালিয়াকৈরে বনের ভেতর থেকে তোফাজ্জল উদ্ধার, মাদক ব্যবসার অভিযোগ ও অপহরণের পাল্টা দাবি ঘিরে চাঞ্চল্য

পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

​পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত

মাগুরার শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

হরিরামপুরে বলড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা'র প্রচারণা - লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা ।

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

সরিষাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

কচুয়া ধান বাজারে প্রায় তিন বছর ধরে বন্ধ বাথরুম-প্রস্রাবখানা, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও ক্রেতারা,

নিখোঁজ শিশু নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার যুবক ইসহাক গ্রেফতার

মোঃ আবু কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি :-​ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর নিশাত (৬) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ইসহাক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

​নিহত নিশাত উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দোকান থেকে চিপস কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় নিশাত। এরপর সে আর ফিরে আসেনি। স্বজনরা সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক তার হারিয়ে যাওয়া মোরগ খুঁজতে গিয়ে বাড়ির অদূরে একটি পরিত্যক্ত খোলা জায়গায় সন্দেহভাজন একটি বস্তা দেখতে পান। বস্তাটি খুলতেই ভেতরে একটি শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নিশাতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেন।

​হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ডিবি, র‍্যাব এবং পিবিআই-এর পৃথক দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। পুলিশি তদন্তের এক পর্যায়ে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইসহাক নামে এক যুবককে গ্রেফতার করা হয়।​ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান:

​"আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ঘটনার রহস্য উদঘাটনে একাধিক বাহিনী কাজ করছে। ইতোমধ্যে ইসহাক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিখোঁজ শিশু নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার যুবক ইসহাক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ