ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

টেকনাফে চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করল হুরিয়া রহমান রিভাব

প্রকাশ্যে নয়, নীরবে জনসম্পৃক্ততায় ব্যস্ত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান (মামুন)

সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

সিংড়ায়

সিংড়ায় "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত"

হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬: ইছাখাদায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শোনপুর ও মহম্মাদপুর একাদশ

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

আওয়ামী লীগ শুধরাবে না, হাসিনাকে আসতে হবে বন্দি চুক্তিতে’... ত্রাণ মন্ত্রী

জলে ডুবে   দুই বোনের মৃত্যু

জলে ডুবে দুই বোনের মৃত্যু

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। এই ঘটনায় নগদ টাকাসহ কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছে সংবদ্ধ ডাকাত দল।

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। এই ঘটনায় নগদ টাকাসহ কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছে সংঘবদ্ধ ডাকাত দল।

আজ শনিবার ভোর রাতে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

মাদারীপুর পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার ভোর রাতে সদর উপজেলার হাউসদী বাজারের স্বর্ণকার পট্টিতে মুখোশধারী একদল ডাকাত নিউ প্রিয়াংকা জুয়েলার্স নামের একটি দোকান তালা কেটে প্রথমে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় বাজারে মিলন মোল্লা নামের এক রাজমিস্ত্রি রাত্রিকালীন (নাইট শিফট) রাজমিস্ত্রির কাজ করছিল। বিষয়টি তিনি দেখতে পেলে ডাকাত দলের সদস্যরা তাঁকে মারধর করে বেঁধে রেখে পাশের আরও একটি মুদি দোকানসহ আরও ৫টি স্বর্ণের দোকানে একই ভাবে দোকানের আলমারি ও ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে মাদারীপুর সদর থানার একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে

ডাকাতিতে ক্ষতিগ্রস্তরা হলেন- শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স, নিউ নারায়ন জুয়েলার্স, ভাগ্যশ্রী জুয়েলার্স, নিউ প্রিয়াংকা জুয়েলার্স, নিউ কণিকা জুয়েলার্স, মা লক্ষ্মী জুয়েলার্স ও মুদি দোকান জিয়া স্টোর।

ভাগ্যশ্রী জুয়েলার্সের মালিক সেন্টু মাল বলেন, ‘আমার দোকানে ৩০ ভরি স্বর্ণ,  ৫০০ ভরি রূপা ছিল এবং প্রায় এক লাখ টাকা ক্যাশ বাক্সে ছিল। সবই ডাকাতি করে লুট করে নিয়ে গেছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি। এই ক্ষতি কাটিয়ে ওঠার কোনো শক্তি এখন আর আমার নেই। আমি এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।’

একই ধরনের কথা বললেন অন্য ক্ষতিগ্রস্ত দোকান মালিকরাও এই বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, হাউসদী বাজারের কয়েকটি স্বর্ণের দোকানের ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুরুত্বসহকারে এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ