ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

সীতাকুণ্ডে মা মগধেশ্বরী খোলার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব ভাটিয়ারী শীল পাড়া মাতৃ সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী মা মগধেশ্বরী খোলার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ১৬ ও ১৭ এপ্রিল (বৃহস্পতিবার ও শুক্রবার) আয়োজিত এ অনুষ্ঠানে ছিল নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। সূচনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে শ্রী শ্রী মা মগধেশ্বরী মায়ের শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়, যার পৌরহিত্য করেন চন্দন চক্রবর্তী।

অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত ছিল মায়ের পূজা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, গীতার শ্লোক প্রতিযোগিতা, ধর্মীয় নৃত্যানুষ্ঠান, সনাতনী সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এতে অংশগ্রহণ করেন স্থানীয় শিল্পী ও প্রতিযোগীরা।

বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ধর্মীয় সনাতনী ব্যান্ড “কৈলাশ ব্যান্ড”-এর পরিবেশনা এবং নগর কীর্তন পরিক্রমা, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতাপ্রাণ ও সংগীত শিল্পী বিধান চৌধুরী ও তাঁর দল। এছাড়া ধর্মীয় লীলা কীর্তন পরিবেশন করেন প্রখ্যাত কীর্তনীয়া সৌরভ সাহা এবং পাল্টা কীর্তনে অংশ নেন কবিয়াল রবি সংকর দে (রুবেল) ও ঝিনুক সরকার।

অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য অন্নপ্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা রাখা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে দূর-দূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ভক্তের সমাগমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরল আনোয়ার। সার্বিক সহযোগিতা প্রদান করে সীতাকুণ্ড মডেল থানা।

আয়োজক কমিটির সম্মানিত উপদেষ্টা অংকুর সাহা, সভাপতি সুজন দাশ, সহ-সভাপতি টিটু শীল, সাধারণ সম্পাদক পংকজ দাশ, অর্থ সম্পাদক প্রকাশ দাশসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক আবহ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন এ আয়োজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে মা মগধেশ্বরী খোলার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ