ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ ​

​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকসহ ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ 'আলম ট্রেডার্স' এর স্টোন ইয়ার্ডে পার্কিং করা একটি ভারতীয় ট্রাকে (WB65-D-8924) তল্লাশি চালানো হয়।

​তল্লাশিকালে ট্রাকের পাথরের স্তূপের নিচে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।​উদ্ধারকৃত মাদকের তালিকায় রয়েছে:​Eskuf DX সিরাপ: ৩,৮৯৭ বোতল​Fairdyl সিরাপ: ২,০৩৮ বোতল     মোট: ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ।

​মাদক বহনের দায়ে পাথরসহ ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ট্রাকের চালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্যের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ ​

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকসহ ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ 'আলম ট্রেডার্স' এর স্টোন ইয়ার্ডে পার্কিং করা একটি ভারতীয় ট্রাকে (WB65-D-8924) তল্লাশি চালানো হয়।

​তল্লাশিকালে ট্রাকের পাথরের স্তূপের নিচে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।​উদ্ধারকৃত মাদকের তালিকায় রয়েছে:​Eskuf DX সিরাপ: ৩,৮৯৭ বোতল​Fairdyl সিরাপ: ২,০৩৮ বোতল     মোট: ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ।

​মাদক বহনের দায়ে পাথরসহ ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ট্রাকের চালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্যের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ