ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সোনাই নদী থেকে কোটি কোটি টাকার অবৈধ বালু লুট হুমকির মুখে রাবার ড্যাম,ও বিলুপ্তির পথে কয়েকটি গ্রাম'

চার নম্বর ডেকারস লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়লো।

অসুস্থ প্রবীণ কর্মীর পাশে সংসদ সদস্য আব্দুস সাত্তার, খোঁজখবর ও সমবেদনা

জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত।

কাগজে-কলমে ৩০০ শিক্ষার্থী, বাস্তবে ফাঁকা শ্রেণিকক্ষ

সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে শুধু টেকনিক্যালি নয় সামাজিক সচেতনতাও বৃদ্ধি করতে হবে, বিটিআরসি চেয়ারম্যান

আখাউড়ায় খাসির মাংস না পেয়ে বিয়ে ভেঙে দিলেন জাপান প্রবাসী যুবক।

গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

নবীনগর বেশি দামে গ্যাস বিক্রি: ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আবু কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি :-​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুরে আজ এক বিশেষ অভিযান চালিয়ে মেসার্স মাহাদী এন্টারপ্রাইজ নামক একটি এলপি গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করার দায়ে এই দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নারায়ণপুর বাজারের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার মেসার্স মাহাদী এন্টারপ্রাইজের মালিক মো. বাছির মিয়া সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন। খবর পেয়ে আজ দুপুরে সেখানে অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর।

অভিযান চলাকালে দেখা যায়, ১৬৫৭ টাকা মূল্যের এলপি গ্যাস সিলিন্ডার ক্রেতাদের কাছে ২০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি সিলিন্ডারে ৩৪৩ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছিল। ভোক্তাদের অভিযোগ এবং হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার বাছির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর জানান, আসন্ন ঈদকে সামনে রেখে কোনো অসাধু চক্র যাতে নিত্যপণ্যের বাজার অস্থির করতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। 

অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"​অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন পদক্ষেপে এলাকার সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নবীনগর বেশি দামে গ্যাস বিক্রি: ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ