ডেইলি বাংল সংবাদ
আপডেট : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাদিয়াখালীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ২ জন হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ-২ মাদক কারবারি আটক

আসন্ন ইউপি নির্বাচনে গোয়ালমারী ইউনিয়ন সফল চেয়ারম্যান মান্নান প্রধান সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশাী।

পীরগাছায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ৩২ সদস্যের কমিটি ঘোষণা

সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

সংবাদ প্রকাশের পর পীরগাছা সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

‎প্রকাশিত সংবাদের প্রতিবাদ কোটি টাকার সম্পদের মালিক’ সংবাদটি মিথ্যা ও মানহানিকর- নাইমুল ইসলাম

পটুয়াখালীতে ১ লক্ষ ৯২ হাজার শিশু পাবে হাম রুবেলার টিকা

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ১ লক্ষ ৯২ হাজার শিশুকে হাম রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন খালিদুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলায় ইতিমধ্যে ১ লক্ষ ৪০ হাজার ডোজ হাম রুবেলার টিকা মজুদ রয়েছে। বাকি টিকা দু'একদিনের মধ্যে চলে আসবে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হবে। হাম একটি সংক্রমক রোগ তাই এ রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচতে করোনা কালীন সময়ের মতো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিজের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। 

এর পাশাপাশি শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদেরকে ভ্যাকসিনেশন এর আওতায় আনতে হবে। শিশুরা টিকা নিতে ভয় পায় এ কারণে তারা টিকা নিতে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে যা গণমাধ্যমগুলোতে খুব ফলাও করে প্রচার করা হয় কিন্তু প্রকৃতপক্ষে হাম রুবেলার টিকা দিলে হালকা জ্বর, শরীর ব্যাথা ছাড়া অন্য কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। কোটিতে একজন শিশুর সমস্যা হতে পারে। যদি কোন শিশু টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়ে তবে ভয়ের কোন কারণ নেই। তার চিকিৎসার ব্যাবস্থা ঐ টিকাদান কেন্দ্রেই করা হবে। 

এছাড়া হাম রুবেলার সংক্রমণ নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে তিনি বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ৩০ শয্যার বিপরীতে বর্তমানে ১০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে প্রতিটি শয্যায় দুই থেকে তিনজন করে রোগী রাখা হয়েছে মেঝেতেও রোগীদেরকে রাখা হয়েছে। স্বল্প স্থানে এত বেশি রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হামের আইসুলেশন ওয়ার্ডে আরো বাড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম, জেলা তথ্য কর্মকর্তা অনিমেষ চন্দ্র হাওলাদার, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে ১ লক্ষ ৯২ হাজার শিশু পাবে হাম রুবেলার টিকা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ