ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার শতখালী বিশ্বাস পাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :- ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে  জরুরি হাম -রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। আজ ২১ এপ্রিল মঙ্গলবার নগরীর শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ। এছাড়াও মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ইউনিসেফের প্রতিনিধি ডাঃ তরিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মুত্তাকীনসহ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। সকাল ০৮:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ছয়মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ছুটির দিন ব্যতীত আগামী ১০মে পর্যন্ত হামের টিকাদান কর্মসূচি চলবে।

প্রধান অতিথি বলেন, যার যার ধর্মমতে প্রার্থনা করি যাতে আল্লাহ এ মহামারী থেকে মুক্ত করে। আপনারা সমাজের পথ প্রদর্শকস্বরূপ, আপনাদের কথা জনগণ মানেন। একটা শিশুমৃত্যু মানে একটা পরিবারের পুরো পৃথিবী থমকে যাওয়া। আপনারা শুক্রবার জুমুআর খুতবায় বা ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় আলোকে হাম সম্পর্কে সচেতন হতে উদ্বুদ্ধ করেন, যাতে সাধারণ মানুষ সচেতন হয় এবং শিশুদের হাম টিকা প্রদানে উৎসাহিত হয়। 

সিটি কর্পোরেশনের কাজের বিষয়ে তিনি বলেন, পানির লাইনে ময়লা ফেলা নয়, সন্ধ্যা ০৬:০০টা থেকে রাত ১০:০০টার মধ্যে  নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন।

সভাপতি বলেন, হাম প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটা কুচক্রী মহল হাম টিকা নিয়ে গুজব, প্রোপাগাণ্ডা বা আতঙ্ক ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। হামের এ মহামারী পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সচেতনতা ও টিকা গ্রহণ জরুরি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ