ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

দোয়ারাবাজার ( সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে বাংলাবাজারের ‘আরিফ ফুয়েল সাপ্লাই’ নামক প্রতিষ্ঠানের মালিক আব্দুল মতিনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।

জানা যায়, জরিমানাকৃত আব্দুল মতিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অভিযান চলাকালে ব্যবসায়ী আব্দুল মতিন অভিযোগ অস্বীকার করে বলেন, বাজারে তেলের সংকট থাকায় তিনি বেশি দামে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। ফলে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক রেষারেষির কারণে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে। তবে তেলের সংকটে সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছেন বলে তিনি স্বীকার করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয়পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ