ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

শিবগঞ্জ উপজেলার পিআইও বদলির নোটিশে জনমনে ক্ষোভ

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমানের বদলির নোটিশকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান ও মানবিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক প্রশংসিত ছিলেন।

জানা যায়, মোঃ মিজানুর রহমান ২০২৪ সালের ৩০ অক্টোবর শিবগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নিষ্ঠা, কর্মতৎপরতা ও জনবান্ধব উদ্যোগের মাধ্যমে তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এনে দেন। তাঁর নেতৃত্বে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ব্রিজ-কালভার্ট সংস্কার, ত্রাণ বিতরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে।

এছাড়াও অসহায় ও দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ, গরিব পরিবারের জন্য ঢেউটিন প্রদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা, বজ্রপাতে নিহতদের পরিবারকে অনুদান এবং মসজিদ, মাদরাসা ও মন্দিরে আর্থিক সহযোগিতার মতো মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, “এ ধরনের মানবিক ও কর্মঠ কর্মকর্তা শিবগঞ্জ উপজেলায় আবার কবে আসবেন, তা জানা নেই। তাঁর বদলির খবরে আমরা সত্যিই হতাশ।”

এ বিষয়ে পিআইও মোঃ মিজানুর রহমান বলেন, “দেড় বছরের বেশি সময় ধরে শিবগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেছি। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বদলি ও বিদায় স্বাভাবিক বিষয়। তবে এখানকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে আবেগাপ্লুত করেছে।”

তিনি আরও বলেন, “অনেক কাজ করার পরিকল্পনা ছিল, কিন্তু সব বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারপরও কিছু কাজ মানুষের মনে জায়গা করে নিয়েছে, সেটিই আমার বড় প্রাপ্তি। শিবগঞ্জবাসী, সহকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞ। চলার পথে ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

পিআইও মিজানুর রহমানের বদলির খবরে উপজেলার বিভিন্ন মহলে আলোচনা চলছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি দেশের অন্য যেকোনো স্থানে একই নিষ্ঠা ও মানবিকতা দিয়ে দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জ উপজেলার পিআইও বদলির নোটিশে জনমনে ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ