ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

পটুয়াখালী সদর হাসপাতাল পরিদর্শনে এমপি আলতাফ হোসেন চৌধুরী: সেবার মান বৃদ্ধিতে জোর

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও ব্যবস্থাপনা ঢেলে সাজানোর লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার সকাল ১০টায় তিনি এই বিশেষ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জেলায় হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডে থাকা আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন তিনি। এসময় তিনি অসুস্থ শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের পক্ষ থেকে সঠিক সেবা পাচ্ছেন কি না, তা সরাসরি জানতে চান।

পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এমপি আলতাফ হোসেন চৌধুরী। সভায় তিনি রোগীদের সেবার মান বৃদ্ধিতে কোনো প্রকার অবহেলা না করা, হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সর্বোচ্চ জোর দেওয়া এবং প্রয়োজনীয় ওষুধের মজুদ ও চিকিৎসাসামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

হাসপাতাল সূত্র জানায়, জেলায় বর্তমানে হামের প্রকোপ বাড়ায় শিশু ওয়ার্ডে স্বাভাবিকের চেয়ে রোগীর চাপ অনেক বেশি। এই পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে। সংসদ সদস্যের এই পরিদর্শন ও নির্দেশনা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিদর্শনকালে পটুয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালী সদর হাসপাতাল পরিদর্শনে এমপি আলতাফ হোসেন চৌধুরী: সেবার মান বৃদ্ধিতে জোর

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ