ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন

৩নং আয়মা রসুলপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার পদে মোঃ এস্তামুল হকের বাড়িতে মতবিনিময়

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- ঠাকূরগাঁওেয়র কৃতি সন্তান  রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর।

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফর শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় যাচ্ছেন

২০২২ সালের ইফতার মাহফিলে  আতাউল করিমের' সাহসী ভূমিকার কথা স্মরণ করছেন এলাকাবাসী

২০২২ সালের ইফতার মাহফিলে আতাউল করিমের' সাহসী ভূমিকার কথা স্মরণ করছেন এলাকাবাসী"

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাদিয়াখালীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ২ জন হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ-২ মাদক কারবারি আটক

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে পূর্বের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ মে ২০২৬) সকাল আনুমানিক ১২টা ৩০ মিনিটে বীরগঞ্জ থানার উদ্যোগে পৌরসভার ২নং ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে গোলাপগঞ্জ মোড় এলাকার তিনটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০), মো. নাহিদ ইসলাম সবুজ (৩২) ও মো. রুবেল ইসলাম মামুন (৩৫)-কে আটক করা হয়। তাদের সবার বাড়ি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকায়।

অভিযানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।

এছাড়াও অভিযানের সময় পূর্বের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইনজামানুল হক পায়েল (৩২)-কে গ্রেফতার করা হয়। পরে আটক আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম-সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। পুলিশ জানায়, মাদক নির্মূলে বীরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ