ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

সংবাদ প্রকাশের পর পীরগাছা সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

‎প্রকাশিত সংবাদের প্রতিবাদ কোটি টাকার সম্পদের মালিক’ সংবাদটি মিথ্যা ও মানহানিকর- নাইমুল ইসলাম

সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধরের ঘটনায় থানায় অভিযোগ

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুর নিউজ ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাহারোলে মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তির কারাদন্ড  গাঁজার গাছ জব্দ

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণা

লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২ নারীসহ ৬ জনকে কুপিয়ে আহতের অভিযোগ

অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিক হয়নি: লুৎফুজ্জামান বাবর

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি। অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে তালিকা পুনরায় যাচাই-বাছাই করে নতুন করে প্রণয়ন করা হবে।

শনিবার মদন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা শুনে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এবং উপজেলা হেফাজতের আমির মুফতি আনোয়ার হোসাইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, “অতিবৃষ্টি ও বন্যার কারণে হাওরাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নিয়ে বৈঠক করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। কিন্তু যে তালিকা তৈরি হয়েছে, সেখানে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্তের নাম বাদ পড়েছে, আবার অক্ষত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “এতে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। তাই ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত সময়ের মধ্যে সংশোধন করতে হবে। প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শুধু তাদের নামই তালিকায় থাকতে হবে।”

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য যদি আমার দল থেকেও কেউ চাপ দেয়, আপনারা তা মানতে বাধ্য নন। আমি প্রশাসনের পাশে আছি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিক হয়নি: লুৎফুজ্জামান বাবর

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ