ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

নারায়ণগঞ্জ রূপগঞ্জে কায়েতপাড়ায় ইউনিয়নে রাস্তায় ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক:

৮নং ফতেপুর ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় খালেছ চৌধুরীর, চেয়েছেন দোয়া ও সমর্থন

কটিয়াদী সার্কেলের নতুন এএসপি আসাদুজ্জামান,বিদায়ী তোফাজ্জল শিল্পাঞ্চল পুলিশে

নান্দাইলের  ইউ এম ও  স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান

সরিষাবাড়ী পশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছাগল চুরি ,থানায় অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসার জন্য আনা একটি ছাগল চুরি যাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে ভুক্তভোগী কৃষক সাইফুল ইসলাম সরিষাবাড়ী থানায় এ অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের কৃষক সাইফুল ইসলামের একটি লাল রঙের ছাগী কুকুরে কামড়ালে চিকিৎসার জন্য সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের সামনে ছাপড়া ঘরে একটি খুঁটির সঙ্গে ছাগীটি বেঁধে চিকিৎসকের কক্ষে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ছাগীটি সেখানে নেই।

পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ছাগীটির সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়া ছাগীটির আনুমানিক মূল্য ১০ থেকে ১২ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে ছাগলটি পালন করেছি। চিকিৎসা করাতে এসে সেটি হারিয়ে যাওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি।

এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুলতান বলেন, প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মী নিয়োগ এবং সিসি ক্যামেরা স্থাপনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে সেবা নিতে আসা সাধারণ মানুষকেও আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ী পশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছাগল চুরি ,থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ