ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

সাবেক শিক্ষকের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পবিত্রঝাড় চাইল্ড ড্রিম একাডেমির।

রংপুরের পীরগাছা উপজেলার পবিত্রঝাড় এলাকায় অবস্থিত পবিত্র ঝাড় চাইল্ড ড্রিম একাডেমির বিরুদ্ধে সাবেক শিক্ষক মোঃ সোহেল রানার আনা বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক ও পরিচালনা সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সোহেল রানা একসময় চাইল্ড ড্রিম একাডেমিতে শিক্ষকতা করতেন। পরবর্তীতে ব্যক্তিগত পরীক্ষার প্রস্তুতির কথা বলে তিনি নিজেই চাকরি ছেড়ে চলে যান। কিছুদিন পর পুনরায় প্রতিষ্ঠানে যোগদানের আগ্রহ প্রকাশ করলেও ততদিনে নতুন নিয়োগ সম্পন্ন হওয়ায় তাকে আর নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এরপর থেকেই তিনি প্রতিষ্ঠান, শিক্ষক ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালিয়ে আসছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

স্কুলের সহকারী শিক্ষক শামীমা বলেন, “প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই তিনি এসব মিথ্যা অভিযোগ করছেন। পুনরায় চাকরি না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি অপপ্রচারে নেমেছেন।”

প্রধান শিক্ষক আবু হালিম বলেন, “সাবেক ওই শিক্ষককে পুনরায় নিয়োগ না দেওয়ার কারণেই তিনি আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিচ্ছেন। একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

তিনি আরও বলেন, “চাইল্ড ড্রিম একাডেমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন বলেন, “একটি কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্মান ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে। তবে সত্য গোপন থাকে না, প্রয়োজনে সব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, ব্যক্তিগত বিরোধের জেরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানো দুঃখজনক। তারা যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাবেক শিক্ষকের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পবিত্রঝাড় চাইল্ড ড্রিম একাডেমির।

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ