ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

মণিরামপুরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন ‎

মণিরামপুরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

আবু রায়হান, ‎মণিরামপুর(যশোর): দেশব্যাপী চলতি ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের ধারাবাহিকতায় আনুষ্ঠানিক ভাবে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ শুরু করেছে যশোরের মণিরামপুর উপজেলা খাদ্য গুদাম। 

‎বৃহস্পতিবার (১৪ই মে) বেলা ১২টায় উপজেলা খাদ্য গুদামে নির্ধারিত প্রতি মন ১৪৪০ টাকা দরে লাল ফিতা কেটে বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার বিথী।

‎উপজেলা খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পলাশ আহমেদের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রান্তিক কৃষক খলিলুর রহমান,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান পান্না,চালকল মালিক ও চাতাল ব্যবসায়ী আরিফ হোসেন,আলমগীর হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

‎উল্লেখ্য, এ বছর প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হচ্ছে। প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি খাদ্য গুদামে ১৪৪০ টাকা প্রতি মন হিসাবে ২২'শ ৯৩ মেট্রিক টন ধান সরকারি ভাবে ক্রয় করা হবে যা মে মাসে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামি ৩১শে আগস্ট পর্যন্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

মণিরামপুরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন ‎

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

মণিরামপুরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

আবু রায়হান, ‎মণিরামপুর(যশোর): দেশব্যাপী চলতি ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের ধারাবাহিকতায় আনুষ্ঠানিক ভাবে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ শুরু করেছে যশোরের মণিরামপুর উপজেলা খাদ্য গুদাম। 

‎বৃহস্পতিবার (১৪ই মে) বেলা ১২টায় উপজেলা খাদ্য গুদামে নির্ধারিত প্রতি মন ১৪৪০ টাকা দরে লাল ফিতা কেটে বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার বিথী।

‎উপজেলা খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পলাশ আহমেদের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রান্তিক কৃষক খলিলুর রহমান,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান পান্না,চালকল মালিক ও চাতাল ব্যবসায়ী আরিফ হোসেন,আলমগীর হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

‎উল্লেখ্য, এ বছর প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হচ্ছে। প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি খাদ্য গুদামে ১৪৪০ টাকা প্রতি মন হিসাবে ২২'শ ৯৩ মেট্রিক টন ধান সরকারি ভাবে ক্রয় করা হবে যা মে মাসে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামি ৩১শে আগস্ট পর্যন্ত।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ