ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

জমি বিক্রিকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত -২০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষাক্ত ট্যাবলেট, থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

মদনে ২০ টন সরকারি চালসহ ট্রাক আটক, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে প্রায় ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে প্রশাসন ও পুলিশের যৌথ উপস্থিতিতে ট্রাকটি জব্দ করা হয়। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-২২-৩১২০। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাকটিতে মোট ৬৬৬ বস্তা চাল ছিল। এর মধ্যে ৩০ কেজি ও ২০ কেজি ওজনের বস্তা রয়েছে। জব্দ হওয়া চালের পরিমাণ প্রায় ২০ টন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্র ও প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত চালের সঙ্গে বাউসী রাইস মিল, বারহাট্টা, নেত্রকোনা এবং তালুকদার রাইসমিলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

এ ঘটনায় ট্রাকের চালক শামীম (২৮), শাহীন মিয়া ও মাহমুদুল আলমের নাম জানা গেছে। অভিযানকালে উপস্থিত ছিলেন মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা অসীম কুমারসহ পুলিশের সদস্যরা। রাতভর অভিযান শেষে ট্রাকটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাল পরিবহন ও সংরক্ষণ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। প্রশাসনের চলমান তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মদনে ২০ টন সরকারি চালসহ ট্রাক আটক, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ