ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জামিয়তে উলামায়ে ইসলামের প্রতিবাদ সমাবেশ

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি : পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখা।

শুক্রবার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং মুসলিম উম্মাহর ওপর নির্যাতন বন্ধের দাবি জানান। এসময় তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তারা অবিলম্বে এসব নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি তাহের কাসেমী, সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি আবুল বাশার আব্দুল হাদী ফারাজী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাইন, মাওলানা হারুনুর রশিদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কাশেম, মাওলানা রুহুল আমিন নগর, মাওলানা আতাউর রহমান, মাওলানা মোফাজ্জল হোসেন, মাওলানা জহির, মুফতি আনোয়ার হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা মুসলিম নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ