পটুয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গত বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে গলাচিপা থানাধীন রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রতনদী তালতলী ইউনিয়নের রোকেয়া বেগম (৪৭), মোঃ ইমন মিয়াজী (২৩), মোঃ শাকিল সরদার (১৯) এবং চিকনিকান্দি ইউনিয়নের মোঃ রিয়াদ মাহমুদ ইভান (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গলাচিপা থানার এসআই মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টিম টহল ডিউটি করছিল। রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, রতনদী তালতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনৈক মিজানুর রহমান মিয়াজীর বসত ঘরে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে এই চারজনকে আটক করা হয়।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে রোকেয়া বেগমের কাছ থেকে ৫০০ পিস এবং বাকি তিনজনের কাছ থেকে আরও ১০০০ পিসসহ মোট ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৭,২৯০ টাকা এবং তিনটি মোবাইল সেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতরা পলাতক আরও চার সহযোগীর নাম প্রকাশ করে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার পলাতক আসামিসহ এই চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন