ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ

কাঙ্ক্ষিত দাম নেই ধানে, অসন্তুষ্ট কৃষক

কাঙ্ক্ষিত দাম নেই ধানে, অসন্তুষ্ট কৃষক

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

কচুয়ায় সুরমা বাস কাউন্টারে মালিকপক্ষের সংঘর্ষ, আহত ১

নোয়াখালীতে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

নোয়াখালীতে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

জেলা পর্যায়ে  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত

জামায়াত নেতারা কাজ বন্ধ করার পরও নিম্ন মানের সামগ্রী দিয়েই চলছে বিএডিসি সার গুদামের মেঝে ঢালাই কাজ।

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি :-চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার মামলা নং-৩২, তারিখ ১৬/০৫/২০২৬ এবং পূর্বের একটি মামলার তদন্তের সূত্র ধরে এসআই/এসএম রাসেল কবির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মামলার আসামিরা ঢাকার শাহবাগ এলাকায় অবস্থান করছেন।

 পরে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাব্বি (২৬), মো. সোহেল ওরফে জিনজিরা (৩০) এবং মো. সুমিত ওরফে আলিফ (২৪)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে তারা বিস্ফোরক সদৃশ বস্তু (গান পাউডার) ও হেরোইন মজুদ রেখেছেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।

 অভিযানে দুইটি সাদা পলিথিনে রাখা মোট ২ কেজি গান পাউডার এবং দুইটি পলিপ্যাকে রাখা ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা এবং গান পাউডারের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ