ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ

কাঙ্ক্ষিত দাম নেই ধানে, অসন্তুষ্ট কৃষক

কাঙ্ক্ষিত দাম নেই ধানে, অসন্তুষ্ট কৃষক

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

কচুয়ায় সুরমা বাস কাউন্টারে মালিকপক্ষের সংঘর্ষ, আহত ১

নোয়াখালীতে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

নোয়াখালীতে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

জেলা পর্যায়ে  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত

জামায়াত নেতারা কাজ বন্ধ করার পরও নিম্ন মানের সামগ্রী দিয়েই চলছে বিএডিসি সার গুদামের মেঝে ঢালাই কাজ।

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতাদের ছবি ও ধানের শীষ প্রতীকের মোরাল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ঘটনাটি শুক্রবার গভীর রাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির বিন্নাফৈর নতুন বাজার কার্যালয়ে ঘটে। দুর্বৃত্তরা কার্যালয়ে টাঙানো বিভিন্ন ছবি ও মোরালে আগুন দেয় বলে জানা গেছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, কার্যালয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ছবিতে আগুন দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, এসআই বিকাশ চন্দ্র সাহাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ